কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ এ ০৪:৪২ PM

প্রকল্পের সার-সংক্ষেপ

কন্টেন্ট: পাতা

প্রকল্প সার-সংক্ষেপ

প্রকল্পের নাম          : ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেনটিভ সার্ভিসেস প্রোজেক্ট

 

প্রকল্পের কোড নং     : ২২৪৩৯৬২০০


প্রকল্পের মেয়াদ        : ০১ জুলাই, ২০২৩ থেকে ৩০ জুন, ২০২৮ পর্যন্ত।


প্রকল্পের উন্নয়ন অংশীদার : বিশ্ব ব্যাংক


প্রকল্পের অর্থায়ন      : প্রকল্পের মোট ব্যয় ১১৮১.৫০ কোটি টাকা ।

                              - বাংলাদেশ সরকারের অর্থের পরিমাণ ১০৭.৮০ কোটি  এবং
                              - বিশ্ব ব্যাংকের ঋণের পরিমাণ      ১০৭৩.৭০ কোটি টাকা।

প্রকল্প এলাকাঃ


১) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
২) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
৩) চট্টগ্রাম সিটি কর্পোরেশন
৪) সাভার পৌরসভা, ঢাকা এবং
৫) তারাবো পৌরসভা, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ।

 

প্রকল্পের উদ্দেশ্য :

 

  • ভেক্টর (মশা) ব্যবস্থাপনা শক্তিশালীকরণ;

 

  • আউটহাউজ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার উন্নতিসাধন;

 

  • জনস্বাস্থ্যের উপর বায়ূ দূষণ, শব্দ দূষণ ও জলবায়ূ পরিবর্তনের প্রভাব প্রশমিতকরণ;

 

  •  আচরণ পরিবর্তন যোগাযোগ (বিসিসি) কৌশলগুলির মাধ্যমে ভেক্টর (মশা) নিয়ন্ত্রণ, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, বায়ূ দূষণ, শব্দ দূষণ ও জলবায়ূ পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরী;

 

  • অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধে সুযোগ সুবিধা সৃষ্টি।

 

ভিশন:

 মানব জীবনের উপর সকল প্রতিকূল প্রভাব থেকে মুক্ত স্বাস্থ্যকর নগর জীবনযাত্রার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি

 

মিশন:

শহুরে জনস্বাস্থ্য প্রতিরোধমূলক পরিষেবা প্রদানের জন্য সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলির সিস্টেম এবং সক্ষমতা বিকাশ করা।

 

প্রকল্পের লক্ষ্য:

 

১)    স্থানীয় সরকার বিভাগের (LGD) অধীনে ঢাকা মশক নিবারণী দপ্তরে (DMCO) ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট ইউনিট (IVMU) স্থাপন;


২)    এডিস মশা (AEDES-AEGYPTI ) শনাক্ত করার জন্য IVMU এর অধীনে একটি কেন্দ্রীয় কীটতত্ব ল্যাব স্থাপন;


৩)    ডেঙ্গু (DENGUE) ভাইরাস সনাক্তকরণের জন্য বায়োলজিক্যাল ল্যাবে রিভার্স ট্র্যান্সক্রিপ্টেজ-পলিমারেজ চেইন রি-অ্যাকশন (RT-PCR) ডিভাইস স্থাপন করা;


৪)    ডেঙ্গু শনাক্ত করার জন্য ভেক্টর (মশা), বিশেষ করে এডিস ইজিপ্টি জীবিত রাখার জন্য বায়োলজিক্যাল ল্যাবে একটি ইনসেক্টেরিয়াম স্থাপন;


৫)    ডেঙ্গু প্রাদুর্ভাবের পূর্বাভাস মডেলের একটি আগাম সতর্কতা ব্যবস্থা;


৬)    ভেক্টর (মশা), ভেক্টর-বাহিত রোগ  (ডেঙ্গু, চিকনগুনিয়া ইত্যাদি), উদ্ভাবনী কৌশল/আইভিএমইউ এর অধীনে ডেঙ্গু, চিকনগুনিয়ার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে গবেষণা;


৭)    DMCO-এ একটি প্রশিক্ষণ ল্যাব স্থাপন;


৮)    ইন্ট্রিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট (IVM) সম্পর্কিত জাতীয় নীতিমালা/নির্দেশিকা উন্নতি প্রণয়ন;


৯)    ইন্ট্রিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট (IVM) এর অধীনে সারা বছর ধরে অপরিনত মশা (লার্ভা/পিউপা) এবং প্রাপ্ত বয়ষ্ক মশা জরীপের ব্যবস্থা করা;


১০)     ইন্ট্রিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট (IVM) এর অধীনে লার্ভা/পিউপা এবং প্রাপ্তবয়ষ্ক মশা নিয়ন্ত্রণের জন্য লার্ভিসাইড এবং আ্যডাল্টিসাইডের পাশাপাশি স্প্রে এবং ফগিংয়ের জন্য সরঞ্জাম সংগ্রহ করা;


১১)    বিসিসি কৌশলের মাধ্যমে রুপটপ এগ্রিকালচারসহ শহরাঞ্চলে মশা নিয়ন্ত্রণের বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা;


১২)     আউট হাউস মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য চলমান পদ্ধতির মান উন্নয়ন;


১৩)    আউট হাউস মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার উন্নতির জন্য পিপিপি/চুক্তিমূলক চুক্তির মাধ্যমে পরিষেবা প্রদানকারীদের সম্পৃক্ত করা;


১৪)    বিসিসি কৌশলের মাধ্যমে আউটহাউস মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার উন্নতির জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা;


১৫)    জনস্বাস্থ্যের উন্নতির জন্য খোলা মাঠ/খেলার মাঠ, পার্ক, হাঁটার জন্য ফুটপাথ, শারীরিক ব্যায়ামাগার ও বিনোদনের ব্যবস্থা করা;


১৬)    পাবলিক হেলথ ল্যাব (জনস্বাস্থ্য পরীক্ষার ল্যাব) সুবিধা প্রদান;


১৭)    বিসিসি কৌশলের মাধ্যমে জনস্বাস্থ্যের উপর বায়ূ ও শব্দ দূষণ এবং জলবায়ু পরিবর্তন প্রশমনের জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।

 

বাস্তবায়নকারী মন্ত্রণালয়ের ভিশন ও মিশন:

 

  • স্থানীয় সরকার বিভাগ  এর ভিশন ও মিশন হল ”জনগণের অংশগ্রহণে একটি কার্যকর স্থানীয় সরকার এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করে এবং আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা;

 

  • সিটি কর্পোরেশনগুলির দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য হল আধুনিক নাগরিক সুযোগ-সুবিধাসহ টেকসই ও বাসযোগ্য শহর গড়ে তোলা এবং শহুরে অবকাঠামো, পরিচ্ছন্নতা কার্যক্রমের উন্নয়ন এবং অন্যান্য নাগরিকদের উন্নয়নের মাধ্যমে শহরের পরিবেশ এবং নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন করা;

 

  • অন্যদিকে, প্রকল্পের মূল উদ্দেশ্য হল মশা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা এবং বায়ু ও শব্দ দূষণে সিটি কর্পোরেশন এবং পৌরসভার সক্ষমতা জোরদার করা, যা সরাসরি শহুরে জনস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধমূলক পরিষেবার সাথে সম্পর্কিত যা মান সম্পন্ন জীবনযাত্রা নিশ্চিত করে। জীবনের মান এইভাবে প্রকল্পটি মন্ত্রণালয়/বিভাগ ও সংস্থাগুলির ভিশন, লক্ষ্য অর্জনে অবদান রাখবে।

 

প্রকল্পের সাথে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা

  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (স্বাস্থ্য অধিদপ্তর, আই ই ডি সি আর, আই সি ডি ডি আর বি)
  • পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় (পরিবেশ অধিদপ্তর)
  • কৃষি মন্ত্রণালয় (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)

 

এই প্রকল্পে গঠিত কমিটিসমূহ

  • National Level Committee (NLC)
  • Project Steering Committee (PSC)
  • Project Implementation Committee (PIC)

 

প্রশিক্ষণ মডিউলসমূহ:

Module 1: Introduction to Project Activities

 

Module 2: Training Course on Planning and Budgeting of City Corporations and Municipalities

 

Module 3: Training Course on Development Scheme, Planning, Design and Implentation

 

Module 4: Training Course on Development of integrated Vector Management System (IVMS)

 

Module 5: Training Course on Safety to Field level Officers, Cleaners, Drivers and LFS Workshop Workers

 

Module 6: Training Course on Vector and Waste Management, Mitigation of Air & Sound Pollution for Pourasavas, City Corporations relevant Officials and Staff

 

Module 7: Training Course on Procurement Management & e-GP System for relevant Officers and Staff

 

Module 8: Training Course on Development MIS, M&E and GIS System of Dhaka Mosquito Control Office

 

Module 9: Training Course on Social and Environmental Safeguard issues for Focal Point, Officials of 2 Pourasavas, 3 City Corporations, LGD, PMU and Consultants

 

Module 10: Training Course for Crew and Others of City Corporations and Pourasavas

 

Module 11: Training Course on Social and Behavior Change Communication (SBCC), Air & Sound Pollution for Transport Drivers and Others of City Corporations and Pourasavas,

 

Module 12: Training Course for Professionals, Businessman, Imams, Representatives of Private Organizations and Workers

 

Module 13: Training Course for School and College level students

 

Module 14: Training Course for School and College level Teachers

 

 

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন